আজ শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বার নির্বাচনের ভোটগ্রহণ শেষ

editor
প্রকাশিত মে ১, ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ণ
ঢাকা বার নির্বাচনের ভোটগ্রহণ শেষ

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে দুই দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে।

২০ হাজার ৭৮৫ ভোটারের মধ্যে বুধ ও বৃহস্পতিবার ভোট দেন ৭ হাজার ৬৯ ভোটার; সে হিসেবে প্রায় ৩৪ শতাংশ আইনজীবী ভোট দিয়েছেন।

‘সুষ্ঠু পরিবেশে’ ভোট হওয়ার কথা তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন বলেন, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর ভোট গণনা শুরু হবে।

“ভোটার স্লিপগুলো সিরিয়াল করে গণনা শুরু হবে। সেক্ষেত্রে শুক্রবার রাত অথবা শনিবার সকালে ফল ঘোষণা হতে পারে।”

বোরহান উদ্দিনের নেতৃত্বে ১০ জন কমিশনার ও ১০০ জন সদস্য নির্বাচন পরিচালনার কাজ করছেন।

এবারের নির্বাচনে নেই আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের আইনজীবীরা। বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থক আইনজীবীরা এবারের প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থক আইনজীবীরা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল বা ‘নীল প্যানেলে’ এবং জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থকরা আইনজীবী ঐক্য পরিষদ বা ‘সবুজ প্যানেলে’ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে ২৩টি পদে প্রার্থী হয়েছেন মোট ৫৫ জন। তাদের মধ্যে ২৩ জন করে ৪৬ জন প্রার্থী বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেলের, বাকি নয়জন স্বতন্ত্র।

চব্বিশের অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারই প্রথম নির্বাচন হচ্ছে ঢাকা বারে।

কোন প্যানেলে প্রার্থী কারা

Manual1 Ad Code

নীল প্যানেলের (জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য) প্রার্থীরা হলেন-

সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান, সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুজ্জামান (আনিস), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. ইলতুৎমিশ সওদাগর (অ্যানি), সহ-সাধারণ সম্পাদক মো. মাহাদী হাসান জুয়েল, লাইব্রেরি সম্পাদক খন্দকার মাকসুদুল হাসান (সবুজ), সাংস্কৃতিক সম্পাদক মারজিয়া হীরা, অফিস সম্পাদক মো. আফজাল হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক মো. সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক এ এস এম ফিরোজ, তথ্য ও যোগাযোগ সম্পাদক শফিকুল ইসলাম (শফিক), সদস্য এ এইচ এম রেজওয়ানুল সাঈদ (রোমিও), ফারজানা ইয়াসমিন, মো. আদনান রহমান, মো. নিজাম উদ্দিন, মো. নজরুল ইসলাম (মামুন), মো. সানাউল, মামুন মিয়া, মুজাহিদুল ইসলাম (সায়েম), শেখ শওকত হোসেন ও সৈয়দ সারোয়ার আলম (নিশান)।

সবুজ প্যানেলের (আইনজীবী ঐক্য পরিষদ) প্রার্থীরা হলেন-

Manual3 Ad Code

সভাপতি এস এম কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মো. শাহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. লুৎফর রহমান (আজাদ), কোষাধ্যক্ষ মো. আজমত হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. শাহীন আক্তার, সহ-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ভূঁইয়া, লাইব্রেরি সম্পাদক মো. শাহাদাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আক্তার, অফিস সম্পাদক মো. আবদুর রাজ্জাক, ক্রীড়া সম্পাদক বাবুল আক্তার (বাবু), সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান মোল্লা, তথ্য ও যোগাযোগ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, সদস্য বেলাল হোসেন, দিলরুবা আক্তার (সুবর্ণা), জহিরুল ইসলাম, কাওসার আহমেদ, মো. কাইয়ুম হোসেন (নয়ন), মো. মহসিন (রেজা), মো. ওমর ফারুক, মো. শাহ আলম, মো. ইউনুস ও মোশাররফ হোসেন।

Manual5 Ad Code

স্বতন্ত্র হিসেবে লড়ছেন-

সভাপতি পদে মোহাম্মদ ইউনুস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে বলাই চন্দ্র দেব ও মোহাম্মদ শহিদুল্লাহ, কোষাধ্যক্ষ, রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক দেওয়ান আবুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ওলিদা বেগম এবং অফিস সম্পাদক পদে লড়ছেন জাকির হোসেন।

Manual6 Ad Code

সুএঃ বিডিনিউজ টোয়েন্টিফোর