আজ শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী

editor
প্রকাশিত মে ৯, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েও মুক্তি মেলেনি মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সোনিয়া সুলতানার।

Manual2 Ad Code

শুক্রবার (৮ মে) সকালে কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে জেলগেট থেকে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা সদর থানায় করা একটি মামলায় গ্রেফতার হয়ে জেলা কারাগারে ছিলেন কাজী সোনিয়া সুলতানা। হাইকোর্ট থেকে তিনি জামিন পান। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর শুক্রবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়।

Manual2 Ad Code

তবে কারাগার থেকে বের হওয়ার পরপরই জেলগেটেই অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাকে পুনরায় আটক করেন।

মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, সোনিয়া সুলতানাকে একটি নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তথ্য সুএঃ বাংলা ট্রিবিউন

Manual7 Ad Code