আজ শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

“শায়েস্তাগঞ্জে ক্যাথলিক মিশনের গরু চুরি মামলায় গ্রেফতার ১ “

editor
প্রকাশিত মে ২৯, ২০২৬, ০৫:৪১ অপরাহ্ণ
“শায়েস্তাগঞ্জে ক্যাথলিক মিশনের গরু চুরি মামলায় গ্রেফতার ১ “

Manual2 Ad Code
স্বপন কুমার সিং , নিজস্ব সংবাদদাতাঃ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা এলাকার সাধু ফ্রান্সিস জেভি আর ক্যাথলিক মিশনের গরু চুরি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।গত শনিবার (২৩মে) সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের  প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায় , শায়েস্তাগঞ্জ থানার মামলা নং-০৯, তারিখ: ০৭/০৫/২০২৬ ইং এর আলোচিত গরু চুরি মামলার পলাতক আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম আব্দুল করিম (২২)। সে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজার এলাকার সুবাবই গ্রামের বাসিন্দা। র‍্যাব জানায়, তার বিরুদ্ধে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় একাধিক চুরি ও অন্যান্য অপরাধের মামলা রয়েছে।

Manual2 Ad Code

প্রেসবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১ মে গভীর রাতে সাধু ফ্রান্সিস জেভিয়ার ক্যাথলিক মিশনের গোয়ালঘরের তালা ভেঙে একটি কালো রঙের ষাঁড় গরু চুরি করা হয়। পরে মিশনের পেছনের নির্জন স্থানে গরুটি জবাই করে মাংস নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মিশনের ব্যবস্থাপক সুমন সরকার বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
সাধু ফ্রান্সিস জেভিয়ার ক্যাথলিক মিশনের কর্তৃপক্ষ জানান, মিশনের অর্থায়নে কয়েকটি গবাদিপশু পালন করা হচ্ছিল। চুরি হওয়া ষাঁড়টির আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা। ঘটনার পর থেকে মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়।

Manual5 Ad Code

মিশনের ইনচার্জ ফাদার মার্কাস মুরমু বলেন,ঘটনার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জাতীয় দৈনিক,  অনলাইন রেডটাইমস বিডি-২৪,  ইংরেজি পত্রিকার  বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ে।

Manual6 Ad Code

আমাদের  মিশনে কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের জন্য একটি উন্নয়ন কেন্দ্র পরিচালিত হচ্ছে। এ ধরনের ঘটনায় সেবামূলক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

Manual7 Ad Code

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।