সিলেট রেঞ্জের ডিআইজি মৌলভীবাজার জেলা পুলিশের হিসাব শাখা পরিদর্শন
সিলেট রেঞ্জের ডিআইজি মৌলভীবাজার জেলা পুলিশের হিসাব শাখা পরিদর্শন
editor
প্রকাশিত জুন ২৬, ২০২৬, ০৩:২৪ অপরাহ্ণ
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
সিলেট রেঞ্জের ডিআইজি মৌলভীবাজার জেলা পুলিশের হিসাব শাখা পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সিলেট রেঞ্জ পুলিশের মাননীয় ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখা পরিদর্শন করেন।
Manual1 Ad Code
এসময় তিনি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার ও সালামি প্রদান করে।
সালামি গ্রহণ শেষে ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখার সরকারি বিভিন্ন নথিপত্র ও হিসাব সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করেন। পরিদর্শনকালে তিনি হিসাব শাখার কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং হিসাব ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
Manual1 Ad Code
Manual4 Ad Code
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহান; শিক্ষা অফিসার সহকারী পুলিশ সুপার সাইফুল হকসহ পুলিশ সুপারের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।