আজ সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা

editor
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৬, ০১:৪৭ অপরাহ্ণ
২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

২০২৭ সালের এসএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেওয়া যাবে আগামী ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। এছাড়া বিলম্ব ফিসহ ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ চলবে। শনিবার (১৭ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ উন্নয়ন ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশ নিয়ে উত্তীর্ণ হলেও জিপিএ-৫-এর কম পাওয়া শিক্ষার্থীরা নিবন্ধনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়নের সুযোগ পাবেন। এ জন্য তাদের সব বিষয়ে পূর্ণাঙ্গ ২০২৬ খ্রিষ্টাব্দের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে।

এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ নিয়ে বিজ্ঞপ্তিতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।

নিয়মিত পরীক্ষার্থী:

Manual5 Ad Code

২০২৫-২০২৬ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে
অংশগ্রহণ করবে।

অনিয়মিত পরীক্ষার্থী:

(ক) ২০২৩-২০২৪ এবং ২০২৪-২০২৫ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী যারা ২০২৫ এবং ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায়
অংশগ্রহণ করেনি, স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায়
অংশগ্রহণ করতে পারবে। তাদের কোনো অবস্থাতেই নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা যাবে না।

(খ) ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৪র্থ বিষয় বাদে এক থেকে চার বিষয়ে
অকৃতকার্য পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য
বিষয়/বিষয়সমূহে অংশগ্রহণ করতে পারবে তবে তারা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

(গ) ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৪র্থ বিষয় বাদে এক থেকে তিন বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে যারা ২০২৬ সালের পরীক্ষায়
অংশগ্রহণ করেনি বা অংশগ্রহণ করে পুনরায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা অনিয়মিত
পরীক্ষার্থী হিসেবে ২০২৭ সালের পরীক্ষায় পূর্বের অকৃতকার্য বিষয়/বিষয়সমূহে অথবা সব বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। আংশিক
বিষয়ে অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীরা ৪র্থ বিষয়ে পরীক্ষা দিতে পারবে না।

(ঘ) রেজিস্ট্রেশন নবায়ন করে পরীক্ষায় অংশগ্রহণ : ২০২২-২০২৩ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ অথচ চতুর্থ বিষয় বাদে এখনো এক বিষয়ে অকৃতকার্য রয়েছে সে সব শিক্ষার্থী বিশেষ বিবেচনায় রেজিস্ট্রেশনের মেয়াদ কেবলমাত্র এক বছরের জন্য নবায়ন করে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অকৃতকার্য বিষয়ে অংশগ্রহণ করতে পারবে।

উপরের খ থেকে ঘ এ বর্ণিত পরীক্ষার্থীদের পূর্বে উত্তীর্ণ বিষয়/বিষয়সমূহের প্রাপ্ত জিপি সংরক্ষিত থাকবে। ২০২৭ সালের পরীক্ষায় তাদের
অংশগ্রহণকৃত বিষয়/বিষয়সমূহের জিপি, পূর্বে উত্তীর্ণ বিষয়/বিষয়সমূহের সংরক্ষিত জিপি এর সঙ্গে যোগ করে তাদের জিপিএ নির্ণয় করা
হবে।

(ঙ) রেজিস্ট্রেশন নবায়নের প্রক্রিয়া : ঘ এ উল্লিখিত রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ পরীক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণের পূর্বে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে মূল রেজিস্ট্রেশন কার্ড বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে জমা দিয়ে নবায়নকৃত রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে হবে।

জিপিএ উন্নয়ন:

কেবল ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ ৫ এর কম পেয়েছে এমন পরীক্ষার্থীরা
রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে ২০২৭ সালের পরীক্ষায় জিপিএ উন্নয়নের জন্য অংশগ্রহণ করতে পারবে এবং তাদের সব বিষয়ে পূর্ণাঙ্গ
(২০২৬) সালের সিলেবাসে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ২০২৭ সালের পরীক্ষায় প্রাপ্ত ফলাফলে জিপিএ উন্নয়ন হলে তা গ্রহণ করা হবে।
অন্যথায় পূর্বের জিপিএ বহাল থাকবে। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীকে পূর্বের পরীক্ষার প্রবেশপত্র এবং অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপি প্রিন্ট কপির সঙ্গে জমা দিতে হবে।

বহিষ্কৃত পরীক্ষার্থী:

বহিষ্কার হওয়া পরীক্ষার্থীদের শাস্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকলে এবং রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২৭ সালের এসএসসি পরীক্ষায়
অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। তাদের সব বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

চতুর্থ বিষয়ের সুবিধা:

২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ সালের রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরা ২০২৫ ও ২০২৬ সালের পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকলে অনিয়মিত
পরীক্ষার্থী হিসেবে ২০২৭ সালে চতুর্থ বিষয়সহ সব বিষয়ে পরীক্ষা দিতে পারবে। ২০২৩-২০২৪ এবং ২০২৪-২০২৫ সালের রেজিস্ট্রেশনধারী
পরীক্ষার্থীরা যারা ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণ করে ৪র্থ বিষয়ে উত্তীর্ণ হয়েছে এবং এক থেকে চার
বিষয়ে অকৃতকার্য হয়েছে তারা ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় পূর্বের অকৃতকার্য বিষয়/বিষয়সমূহে অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে ৪র্থ বিষয়ের
সুবিধা পাবে।

Manual8 Ad Code

পাঠ্যসূচি:

(ক) অনিয়মিত/মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে।

(খ) নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে।

(গ) সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়সমূহ এনসিটিবি এর
নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র
ব্যাবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে এবং ব্যাবহারিক
ধারাবাহিক মূল্যায়নের হাতে লেখা মূল নম্বর ফর্দ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে।

নির্বাচনি পরীক্ষা:

জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী এবং যে সব পরীক্ষার্থী ইতোমধ্যে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে তাদের ছাড়া নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক।

 

Manual3 Ad Code