আজ মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী

editor
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ
শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ডপে মন্ডপে উদ্‌যাপিত হচ্ছে মহানবমী পূজা। ফাইল ছবি

Manual1 Ad Code

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। শারদীয় দুর্গোৎসবের চতুর্থ এ তিথি আনন্দ, ভক্তি এবং দেবীর বিদায়ের সূচনার এক বিশেষ দিন

Manual4 Ad Code

শারদীয় দুর্গোৎসবের নির্ঘণ্ট অনুযায়ী, আজ মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ডপে মন্ডপে উদ্‌যাপিত হচ্ছে মহানবমী পূজা। দেবী দুর্গার ভক্তি, আরাধনায় তাই মেতে উঠেছেন ভক্তরা।

সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, নবমী পূজাই দুর্গাপূজার মূল আচার-অনুষ্ঠানের শেষ দিন। তাই দেবীকে শেষবারের মতো প্রাণভরে দর্শন করতে আজও মন্ডপে মন্ডপে ভিড় থাকবে ভক্তদের।

নবমীর পরদিনই ভক্তদের কাঁদিয়ে কৈলাসে ফিরে যাবেন দুর্গতিনাশিনী মা দুর্গা। তাই মহানবমীর আনুষ্ঠানিকতা শেষেই দেবীর বিদায়ী সুরের বিষাদ ছড়িয়ে পড়বে ভক্তদের মাঝে।

Manual5 Ad Code

শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় চলতি বছরের শারদীয় দুর্গোৎসব। আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবটি।

দশমীর দিন সকালে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর সিঁদুর খেলা ও মায়ের বরণ অনুষ্ঠিত হবে। বিকেলে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে ভক্তরা চোখের জলে মা দুর্গাকে বিদায় জানাবেন।