আজ সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদের মুখে জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৬:২৭ অপরাহ্ণ
মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদের মুখে জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

Manual3 Ad Code

রেডটাইমস ডেস্ক:

Manual6 Ad Code

মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদের মুখে জেলা আইনজীবী সমিতির (২০২৫-২০২৬)সনের নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

Manual3 Ad Code

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদের মুখে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মামুনুর রশিদ।

Manual4 Ad Code

এ বিষয়ে জানাযায়, নির্বাচনে সভাপতি পদে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এ এস এম আজাদুর রহমান প্রতিদ্বন্দ্বী করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা প্রতিবাদ করে । তাদের ভাষ্যমতে আওয়ামী লীগের কিভাবে এই নির্বাচনে অংশ গ্রহণ করে । তাদের এই প্রতিবাদের মুখে আগামীকাল (১৩ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার ।