আজ রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এলপিজির নতুন দাম ঘোষণা বৃহস্পতিবার

editor
প্রকাশিত জুলাই ১, ২০২৬, ০৭:০২ অপরাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা বৃহস্পতিবার

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

চলতি জুলাই মাসের জন্য দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নতুন মূল্য বৃহস্পতিবার (২ জুলাই) ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিনই জানা যাবে, চলতি মাসে এলপিজির দাম বাড়ছে নাকি অপরিবর্তিত থাকছে।

Manual1 Ad Code

বুধবার ( ১ জুন) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, সৌদি আরামকো ঘোষিত জুলাই ২০২৬ মাসের সৌদি কনট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করে নতুন দর ঘোষণা করা হবে।

Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় কমিশনের শুনানি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন মূল্য ঘোষণা করা হবে।

Manual7 Ad Code

একই সঙ্গে কমিশনের ওয়েবসাইটেও নতুন মূল্যসংক্রান্ত (www.berc.org.bd) আদেশ প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিইআরসি।

এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করে। একই সময় যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়।