ম্যানেজিং কমিটির সদস্যদের শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
ম্যানেজিং কমিটির সদস্যদের শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
editor
প্রকাশিত মার্চ ১৪, ২০২৬, ০২:২০ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual5 Ad Code
শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির নির্বাচনের ক্ষেত্রে নতুন নীতি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, যোগ্যতা শিথিল করার কোনো প্রশ্নই নেই; বরং প্রার্থীদের যোগ্যতা একাধিক ধাপে যাচাই করা হবে।
Manual7 Ad Code
শুক্রবার (১৩ মার্চ) চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাগত যোগ্যতা শিথিল করার কোনো প্রশ্নই আসে না। বরং শিক্ষাগত যোগ্যতা ধাপে ধাপে ঠিক আছে কি না, সেটি যাচাই করা হবে। প্রথমে যাচাই-বাছাই করবেন ইউএনও, এরপর করবেন জেলা প্রশাসক (ডিসি) অথবা বিভাগীয় কমিশনার। পরে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড যাচাই করে দেখবে, উপযুক্ত ব্যক্তি কমিটিতে অন্তর্ভুক্ত হচ্ছেন কি না।’
Manual5 Ad Code
তিনি আরও বলেন, কেউ যদি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে আসতে চান, তাহলে তাকে তিনটি ধাপ পার হয়ে আসতে হবে। তবে সমাজে যাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তাদের বিষয়ে আলাদাভাবে আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
এ সময় শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে সংবর্ধনা দেওয়া এবং ফুলের মালা বা তোড়া প্রদান শতভাগ নিষিদ্ধ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় নতুন আইন কার্যকর করা সম্ভব না হলেও ভবিষ্যতে সরকারি পরীক্ষার আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।