আজ সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে লাঞ্ছিত ও এক কর্মচারীকে মারধর, থানায় অভিযোগ 

editor
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ণ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে লাঞ্ছিত ও এক কর্মচারীকে মারধর, থানায় অভিযোগ 

Manual3 Ad Code
দোয়েল, বাঘা,(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি  বিভাগে রিহাব নামে এক রোগীর স্বজনকে ভিডিও করতে নিষেধ করায় চিকিৎসককে লাঞ্ছিত এবং সোহেল রানা নামের এক কর্মচারীকে মারধর করেন রোগীর স্বজনরা। এঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে চিকিৎসা সেবা সাময়িক ভাবে বন্ধ হয়। পরে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
শনিবার (২৪ জানুয়ারি-২৬) দুপুর ১ টার দিকে জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি শান্ত রয়েছে।
আহত কর্মচারী সোহেল রানা জানান, উপজেলার খানপুর বাজার এলাকার রুবেলের ছেলে রাব্বি১৫ সড়ক দুর্ঘটনায় আহত হলে স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক রোগীর চিকিৎসা দেয়ার পর তার
হাতের এক্সে করার কথা বললে তারা উত্তেজিত হয়ে উঠে এবং রোগীর এক স্বজন ভিডিও করতে শুরু করেন।
এসময় চিকিৎসক তাকে ভিডিও করতে নিষেধ করায় তার স্বজনরা কর্তব্যরত চিকিৎসককে লাঞ্ছিত করেন। এসসময় কর্মচারী সোহেল রানা এগিয়ে আসলে রোগীর স্বজনরা তাকে মারধর করেন। এঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে চিকিৎসা সেবা সাময়িক ভাবে বন্ধ হয়।
খবর পেয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ওসি বলেন, বর্তমানে সখানে পরিস্থিতি শান্ত রয়েছে। এঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আহত সোহেল রানাকে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ ডাঃ আসাদুজ্জামান আসাদ বলেন, আমি অফিসে বসেছিলাম। এসময় আমার এক কর্মচারী এসে আমাকে বলে এক রোগীর স্বজনরা জরুরি বিভাগে চিকিৎসকের সাথে বিশৃঙ্খলায় সৃষ্টি করছে। সঙ্গে সঙ্গে আমি ওসিকে খবর দি। খবর পেয়ে পুলিশ এসে পরিবেশ শান্ত করে।