আজ মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডা ও ফার্মাসিস্টকে কারন দর্শানোর নির্দেশ

editor
প্রকাশিত জুন ৪, ২০২৬, ০৮:২৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডা ও ফার্মাসিস্টকে কারন দর্শানোর নির্দেশ

Manual6 Ad Code

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

Manual5 Ad Code

সরকারি হাসপাতালে চিকিৎসকদের অফিস সময়ে (সাধারণত সকাল ৮টা থেকে দুপুর ২:৩০টা) কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা বাধ্যতামূলক। কোনো চিকিৎসক অফিস টাইমে বিনা অনুমতিতে প্রাইভেট চেম্বারে বা কর্মস্থলের বাইরে অবস্থান করলে কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে।

Manual7 Ad Code

এমন পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে বুধবার ৩রা জুন সকালে গেলে দেখা যায় হোমিওপ্যাথিক চিকিৎসক মঈন উদ্দিন আহমেদ মামুন ও ফার্মাসিস্ট রুপক প্রায়শই ১০ টা থেকে সাড়ে ১০ টায় হাসপাতাল কমপ্লেক্সে উপস্থিত হন। এতে করে সুবিধা নিতে আসা ভোক্তভোগিরা পড়েন বিপাকে।

Manual7 Ad Code

এবিষয়ে জানতে চেয়ে মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডা মানুনুর রহমান বলেন, আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্মকর্তাকে অবহিত করছি এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বলে দিচ্ছি।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন”কে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন স্যার আমাকে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ প্রদান করেন। সে অনুযায়ী দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেছি। এবং যখন ডাঃ মামুনকে এবিষয়ে অবহিত করতে সাক্ষর এর জন্য ডাকা হয় তখন ২ টা বেজে তখন ও তিনি অনুপস্থিত ছিলেন এজন্য একারনে কারন দর্শানোর নির্দেশ প্রদান করেছি।