জুড়ীর ফুলতলা সীমান্তে নারী-শিশুসহ ১০ জনকে পুশইন করেছে বিএসএফ
জুড়ীর ফুলতলা সীমান্তে নারী-শিশুসহ ১০ জনকে পুশইন করেছে বিএসএফ
editor
প্রকাশিত মে ৩০, ২০২৫, ০১:০৭ অপরাহ্ণ
Manual3 Ad Code
সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
Manual6 Ad Code
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকি সীমান্ত দিয়ে শিশুসহ ১০ জন বাংলাদেশি নারী-পুরুষকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (৩০ মে) সকালে ওই সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করে বিজিবি ৫২ ব্যাটালিয়নের রাজকি বিওপি ক্যাম্পের টহল দল।
বিজিবির রাজকি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবুল হাশেম বিষয়টি নিশ্চিত কর বলেন, সকালে ওই ১০ জনকে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে ক্যাম্পে আনা হয়। আটক ১০ জনের মধ্যে ৪ জন শিশু, ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা জানান, তাঁদের বাড়ি কুড়িগ্রামে। বিএসএফ ভোরের দিকে তাঁদের ঠেলে এপারে পাঠিয়েছে। তাঁদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে।
Manual8 Ad Code
আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে আবুল হাশেম আরও বলেন, আটক ব্যক্তিরা জীবিকার সন্ধানে বেশ কয়েক বছর আগে ভারতে চলে যান। সেখানে হরিয়ানা রাজ্যে তাঁরা দিনমজুরের কাজ করতেন। ৯ মে সেখানকার পুলিশ তাঁদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। এ সময় তাঁদের মুঠোফোন ও পরিচয়পত্র জব্দ করা হয়। আটক ব্যক্তিরা ক্ষুধার্ত ছিলেন। ক্যাম্পে আনার পর তাঁদের খাবার দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাঁদেরকে জুড়ী থানায় হস্তান্তর করার মাধ্যমে আত্নীয় স্বজনের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Manual1 Ad Code
বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, তাদেরকে আত্নীয় স্বজনের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।