বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, আশুলিয়ায় ১১ কারখানায় ছুটি ঘোষণা
বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, আশুলিয়ায় ১১ কারখানায় ছুটি ঘোষণা
editor
প্রকাশিত October 31, 2026, 03:23 PM
Manual4 Ad Code
অনলাইন ডেস্ক
Manual5 Ad Code
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ করছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। শ্রমিক অসন্তোষের মুখে কাঠগড়া অঞ্চল ও আশপাশের এলাকায় নাঈম নিটওয়্যারসহ অন্তত ১১টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
Manual3 Ad Code
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া শিল্প পুলিশ-১ এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া। তিনি জানান, বিক্ষোভরত শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Manual5 Ad Code
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নাঈম নিটওয়্যারের শ্রমিকেরা প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরে তারা কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের এক সদস্য আহত হন।
Manual4 Ad Code
কাঠগড়া আমতলা এলাকার একটি তৈরি পোশাক কারখানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের কারখানাসহ আশপাশের দুই-তিনটি ছাড়া অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।