কঠোর নিরাপত্তায় গোপালগঞ্জ পার হলো ১১ দলের লংমার্চের বহর
কঠোর নিরাপত্তায় গোপালগঞ্জ পার হলো ১১ দলের লংমার্চের বহর
editor
প্রকাশিত October 31, 2026, 03:58 PM
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক
Manual1 Ad Code
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের গাড়িবহর কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলা অতিক্রম করেছে। তবে জেলার সীমানার মধ্যে কোথাও পথসভা, সমাবেশ বা বক্তৃতা করেননি জোটের নেতাকর্মীরা।
Manual3 Ad Code
শনিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নির্ধারিত রুট অনুযায়ী ভাঙ্গা হয়ে লংমার্চের গাড়িবহর গোপালগঞ্জ জেলা শহর অতিক্রম করে। এ সময় জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের গোপালগঞ্জের নেতাকর্মীরা সড়কের দুই পাশে ব্যানার ও ফেস্টুন হাতে দাঁড়িয়ে লংমার্চের সাত দফা দাবির প্রতি সমর্থন জানান।
লংমার্চের গাড়িবহর চলাচলের সময় গোপালগঞ্জের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও নিরাপত্তাবেষ্টনী দেখা যায়। অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
Manual8 Ad Code
এর আগে জোট ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা জানিয়েছিলেন, গোপালগঞ্জের মহাসড়ক শুধু অতিক্রমের জন্য ব্যবহার করবেন তারা। জেলার কোথাও কোনও সমাবেশ বা পথসভা করবেন না। সে অনুযায়ী, কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই গাড়িবহরটি গোপালগঞ্জ অতিক্রম করে বাগেরহাট ও খুলনার দিকে এগিয়ে যায়।