আজ রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের  উদ্দোগে বাংলাদেশের মহাণ বিজয় দিবস পালিত 

editor
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ণ

Manual1 Ad Code
নুরুল  ইসলাম,

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলস রিজিওন এর উদ্দ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও  ভাবগাম্ভীর্যের সাথে গণতন্ত্রের মাতৃভূমি  নামে খ্যাত মাল্টিকালচারেল, ও মাল্টিন্যাশনালের বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনারে গত ২৯ শে ডিসেম্বর রোববার এক

আলোচনা সভার মাধ্যমে বাংলাদেশের ৫৪ তম  মহাণ বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

Manual5 Ad Code

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনর  মুজিবুর রহমান মুজিব এর সভাপতিত্বে এবং  সংগঠনের নিউপোট শাখার কনভেনর ফয়ছল রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর।

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসেবে কার্ডিফের সাবেক লর্ড মেয়র কাউন্সিলার ড. বাবলিন মল্লিক, সংগঠনের অন্যতম উপদেষ্টা কমিউনিটি ব্যাক্তিত্ব মাসুদ আহমেদ, ভিপি সেলিম আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ শাফি কাদির,  কেন্দ্রীয় দফতর সম্পাদক শেখ আব্দুর রুউফ তালুকদার, সাউথ ওয়েলস এর  যুগ্ম কনভেনর আলহাজ্ব আসাদ মিয়া, যুগ্ম কনভেনর  ইউসুফ খান জিমি, নিউপোট এর যুগ্ম কনভেনর নুরুল ইসলাম, মাহমুদ আলী,রাসেল আহমদ, নুরুল আলম, তমসির আলী, আফরাজ আহমেদ, শেখ রায়হান, বদরুল হক মনসুর, ইমরান মিয়া,বেলাল আহমেদ,হারুন মিয়া বেলাল খান, ইমরান হোসেন, মোহাম্মদ ফয়ছল মনসুর, ও যুবেদুর রহমান, সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও  ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর সহ বক্তারা এ দিনটি বাঙালি জাতির বিশাল অর্জন ও গৌরবের  উল্লেখ করে বলেন যাদের কারণে আমরা লাল বৃত্ত সবুজ পতাকা পেয়েছি, প্রবাসের মাটিতে একেকজন রাষ্ট্রদূত হিসাবে আমরা বাংলাদেশের পতাকা বহন করে চলছি,সেই সব বীরদের অবদানের কথা কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করা সহ সকল শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

Manual2 Ad Code

এদিকে কমিউনিটির জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্টজনদের সাথে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কো- কনভেনর বিশিষ্ট ব্যাবসায়ী মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান, সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল যুগ্ম কনভেনর তাজুল ইসলাম, সৈয়দ সায়েম করিম, গিয়াসউদ্দিন,আব্দুর রহিম রনজু ফজলুল মিয়া, শেখ নুরুল ইসলাম  ও মোহাম্মদ বদরুল হক মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

অনুষ্ঠান চলাকালে চ্যানেল এস’র নিজস্ব ভবনে বাংলাদেশের ৫৩ তম মহান বিজয় দিবস পালন ও চ্যানেল এস-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিলকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।।

সংবাদ পরিবেশক;  শেখ নুরুল ইসলাম প্রেস এন্ড পাবলিক সিটিসেক্রেটারি, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে, ৩১ শে ডিসেম্বর ২০২৪ ইংরেজি।