আজ বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাংকারে হামলা চালালো ইরান

editor
প্রকাশিত মার্চ ৩, ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ণ
হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাংকারে হামলা চালালো ইরান

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিশোধ হিসেবে চালানো পাল্টা অভিযানের অংশ হিসেবে এই হামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছে বাহিনীটি।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘এটিএইচই নোভা’ নামের ওই ট্যাংকারটি যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হিসেবে পরিচিত। ড্রোন হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। বিবৃতিতে বলা হয়, ‘দুটি ড্রোন দিয়ে আঘাত করার পর হরমুজ প্রণালীতে থাকা ট্যাংকারটিতে এখনো আগুন জ্বলছে।’

এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার মুখে জ্বালানি ও গ্যাস সরবরাহের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় আইআরজিসি।

Manual5 Ad Code

উল্লেখ্য, বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়ে সম্পন্ন হয়। কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি বড় অংশও এই পথ দিয়ে রপ্তানি করা হয়।

Manual6 Ad Code

পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ বা প্রায় ২ কোটি ব্যারেল তেল এই সংকীর্ণ পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এই পথ বন্ধ হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code