আজ শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে

editor
প্রকাশিত মার্চ ৮, ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ণ
ইরান ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে ইরান। গত সপ্তাহে দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। এরপর নতুন নেতা হিসেবে তার ছেলে মোজতবা খামেনির নাম শোনা গেছে। তবে ইরান আনুষ্ঠানিকভাবে নতুন প্রধান নেতার নাম জানাতে যাচ্ছে।

Manual8 Ad Code

সংবাদমাধ্যম আলজাজিরা আজ রোববার বাংলাদেশ সময় রাত প্রায় ১২টার দিকে জানিয়েছে, ইরানের বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, সুপ্রিম লিডার নির্বাচন করা অ্যাসেম্বলি অব এক্সপার্ট বৈঠকে বসতে যাচ্ছে।

অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য হোসেন মোজাফারি বলেছেন, “ঐশ্বরিক সহায়তা নিয়ে, আগামী ২৪ ঘণ্টার ম্যেধ নতুন বৈঠক হবে। এ সময়ের মধ্যে দয়া করে কেউ এ নিয়ে কোনো গুজব ছড়াবেন না।”

Manual5 Ad Code

সূত্র: আলজাজিরা

Manual4 Ad Code

 

Manual6 Ad Code