আজ শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চীনে রাষ্ট্রদূত হচ্ছেন বিক্রম দোরাইস্বামী

editor
প্রকাশিত মার্চ ১৯, ২০২৬, ০২:১৯ অপরাহ্ণ
চীনে রাষ্ট্রদূত হচ্ছেন বিক্রম দোরাইস্বামী

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual6 Ad Code

আঞ্চলিক ভূরাজনৈতিক অস্থিরতা এবং চীন-ভারত সীমান্ত উত্তেজনা নিরসনের কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই বেইজিংয়ে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে ভারত। অভিজ্ঞ কূটনীতিক এবং বর্তমানে যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামীকে চীনের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। তিনি বেইজিংয়ে রাষ্ট্রদূত প্রদীপ কুমার রাওয়াতের স্থলাভিষিক্ত হবেন।

Manual4 Ad Code

১৯৯২ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) কর্মকর্তা বিক্রম দোরাইস্বামী ভারতের অন্যতম দক্ষ এবং অভিজ্ঞ কূটনীতিক হিসেবে পরিচিত। বর্তমানে লন্ডনে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে কাজ করেছেন।

Manual5 Ad Code

এ ছাড়া দক্ষিণ কোরিয়া এবং উজবেকিস্তানেও তিনি ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরেও তিনি চীনসহ প্রতিবেশী দেশগুলোর ডেস্ক সামলেছেন।

নতুন রাষ্ট্রদূত হিসেবে বিক্রম দোরাইস্বামীর সামনে প্রধান চ্যালেঞ্জ হবে বেইজিংয়ের সঙ্গে দিল্লির দীর্ঘদিনের অমীমাংসিত সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া এবং বৈশ্বিক প্রেক্ষাপটে চীন-ভারত সম্পর্কের ভারসাম্য বজায় রাখা। প্রদীপ কুমার রাওয়াতের উত্তরসূরি হিসেবে তিনি কীভাবে এই জটিল পরিস্থিতি সামাল দেন, সেদিকেই এখন নজর থাকবে

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, তিনি শিগগিরই বেইজিংয়ে তাঁর নতুন কার্যভার গ্রহণ করবেন।

বিশ্লেষকদের মতে, এমন এক সময়ে এই নিয়োগ দেওয়া হলো, যখন মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত এবং দক্ষিণ এশিয়ায় সীমান্ত সমস্যা নিয়ে ভারত ও চীনের মধ্যে জটিল কূটনৈতিক সমীকরণ কাজ করছে। বিশেষ করে লাদাখ সীমান্তে উত্তেজনা নিরসন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসারে দোরাইস্বামীর অভিজ্ঞতা বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

Manual3 Ad Code