ইসলামাবাদ বৈঠক মুখোমুখি নয়, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা চলছে পরোক্ষভাবে
ইসলামাবাদ বৈঠক মুখোমুখি নয়, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা চলছে পরোক্ষভাবে
editor
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৬, ০৭:১৩ অপরাহ্ণ
Manual4 Ad Code
অনলাইন ডেস্ক
Manual7 Ad Code
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে এখনো দুই পক্ষ সরাসরি বৈঠকে বসেনি; পাকিস্তানের মধ্যস্থতায় পরোক্ষভাবে বার্তা আদান-প্রদান চলছে।
Manual6 Ad Code
এই আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং দুই দেশের মধ্যে বার্তা পৌঁছে দিচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দুই পক্ষের মধ্যে আস্থার সংকট ও শর্তগত মতপার্থক্যের কারণে সরাসরি বৈঠক এখনো শুরু হয়নি।
বিশ্লেষকদের মতে, প্রাথমিক এই পরোক্ষ আলোচনা ভবিষ্যতে সরাসরি আলোচনার পথ তৈরি করতে পারে, তবে সমঝোতা কত দ্রুত সম্ভব হবে তা এখনো অনিশ্চিত। সূত্র: বিবিসি