তিন দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
তিন দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
editor
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৬, ০৭:৪২ অপরাহ্ণ
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা আরও জোরদার করতে তিন দিনের সফরে শনিবার (১৮ এপ্রিল) ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার।
Manual7 Ad Code
সফরকালে তিনি বাংলাদেশের আগামী প্রজন্মের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।
মার্কিন পররাষ্ট্র দফতরের অধীনে ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ কার্যালয়টির প্রধান কাজ হলো বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের স্বার্থ রক্ষা, কল্যাণ এবং সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।
তিন দিনের এই সফরে হার্ডার সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি এবং শিক্ষা খাতের বিশেষজ্ঞদের সঙ্গেও মতবিনিময় করবেন। কীভাবে দুই দেশের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের শিশুদের জন্য একটি নিরাপদ ও সম্ভাবনাময় পরিবেশ নিশ্চিত করা যায়, সেটিই হবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু।
Manual6 Ad Code
সফরকালে তিনি শিক্ষা, শিশুস্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি, স্যানিটেশন এবং শিশু অধিকার সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করবেন।
ঢাকার মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়, সফরের সময় বিশেষ দূত হার্ডার সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, উন্নয়ন সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। বৈঠকে শিশুদের কল্যাণে বাস্তবসম্মত ও টেকসই উদ্যোগ নিয়ে মতবিনিময় হবে।
Manual8 Ad Code
চার্লস জে. হার্ডার বর্তমানে বেস্ট ফিউচার জেনারেশনস এর জন্য মার্কিন বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দফতর বিশ্বজুড়ে শিশুদের সুরক্ষা ও উন্নয়নে কাজ করে, যেখানে খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিশুশ্রম, পাচার ও সহিংসতা প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
পেশায় আইনজীবী হার্ডার ২৫ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আইন পেশায় যুক্ত আছেন। ব্যবসা, গণমাধ্যম ও সাংবিধানিক আইনে বিশেষজ্ঞ হিসেবে তিনি বিভিন্ন উচ্চপ্রোফাইল ক্লায়েন্টের সঙ্গে কাজ করেছেন এবং আইন ক্ষেত্রে একাধিক সম্মানজনক পুরস্কার অর্জন করেছেন।