ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পারস্য উপসাগরীয় দেশগুলোকে বিজাতীয় শক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
সোমবার (৪ মে) ইরানের সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, বাইরের দেশগুলো থেকে নিরাপত্তা ধার করার এই প্রবণতা বন্ধ করা জরুরি।
Manual4 Ad Code
বাঘাই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির কঠোর সমালোচনা করে দাবি করেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অবস্থান একটি বড় দায় এবং এটি নিরাপত্তার পরিবর্তে অস্থিরতাকেই উসকে দিচ্ছে। তার অভিযোগ, ওয়াশিংটন উপসাগরীয় দেশগুলোতে তাদের সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে উস্কানিমূলক এবং আগ্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে।
Manual8 Ad Code
আঞ্চলিক দেশগুলোর প্রতি তেহরানের অবস্থানের ব্যাখ্যা দিয়ে মুখপাত্র জানান, ইরানের কোনো প্রতিবেশী রাষ্ট্রের প্রতি কোনো ধরনের শত্রুতা নেই। তবে গতকাল সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলের একটি তেল শোধনাগারসহ বিভিন্ন স্থানে ইরান যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, তাকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তিনি।