আজ শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকের কাছে সামরিক হেলিকপ্টার বিক্রি করছে যুক্তরাষ্ট্র

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ণ
ইরাকের কাছে সামরিক হেলিকপ্টার বিক্রি করছে যুক্তরাষ্ট্র

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

ইরাকের কাছে বেল হেলিকপ্টার ও আনুষঙ্গিক সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সোমবারে (৩১ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে ৮০ কোটি ডলারের এই চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, টেক্সাসের ফোর্ট ওয়ার্থভিত্তিক সংস্থা বেল-টেক্সট্রন এই সামরিক চুক্তির মূল ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর উল্লেখ করেছে, এক কৌশলগত অংশীদারের নিরাপত্তা জোরদারে সহায়তার মাধ্যমে এই প্রস্তাবিত সামরিক সরঞ্জাম বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তাকে ত্বরান্বিত করবে।

বিবৃতিতে আরও জানানো হয়, এই বিক্রয় প্রক্রিয়ার মাধ্যমে ইরাকের ঘূর্ণায়মান পাখা বিশিষ্ট পরিবহন ব্যবস্থা, রেকি করা এবং আকাশ থেকে ভূমিতে লক্ষ্যবস্তু করার সক্ষমতা বৃদ্ধি পাবে, যা দেশটিকে বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় আরও শক্তিশালী করবে।

Manual6 Ad Code

সূত্র: আল জাজিরা

 

Manual1 Ad Code

 

Manual4 Ad Code