আজ বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নিয়ে বিহারের উদ্বেগ বিবেচনা করা হবে: জয়শঙ্কর

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৫:০৫ অপরাহ্ণ
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নিয়ে বিহারের উদ্বেগ বিবেচনা করা হবে: জয়শঙ্কর

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

চিঠিতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তির আগে বিহারের উদ্বেগ ও স্বার্থের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। ২৮ আগস্ট জয়শঙ্কর চিঠিটি লেখেন বলে বুধবার প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

Manual8 Ad Code

চলতি বছর ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের গঙ্গা চুক্তির মেয়ার শেষ হবে। ১৯৯৬ সালে ৩০ বছর মেয়াদী গঙ্গা চুক্তি করে ভারত ও বাংলাদেশ।

গঙ্গার নিম্ন অববাহিকার দেশ বাংলাদেশ যেন শুকনো মৌসুমে পানির ন্যায্য অধিকার পায় সেটি নিশ্চিত করাই ছিল চুক্তির লক্ষ্য। তবে, চুক্তি নবায়নের বিরোধিতা করে আসছে বিহারের রাজ্য সরকার। তারা বলেছে, গঙ্গা চুক্তির কারণে রাজ্যের সাধারণ মানুষ ও কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code