আজ সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চিরন্তন যুদ্ধে রূপ নেওয়ার ঝুঁকিতে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত’

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৫:০১ অপরাহ্ণ
চিরন্তন যুদ্ধে রূপ নেওয়ার ঝুঁকিতে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত’

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ আরও অন্তত ছয় মাস গড়াতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন সাবেক প্রতিরক্ষা সচিব লিওন পানেটা। সোমবার (৭ সেপ্টেম্বর) দ্য গার্ডিয়ানের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা ব্যক্ত করেন।

পানেটা জানান, ইরাক ও আফগানিস্তানের মতো এই যুদ্ধটিও একটি ব্যর্থ মধ্যপ্রাচ্যীয় সংঘাতে রূপ নিচ্ছে। তিনি উল্লেখ করেন, ‘আমার মনে হয় কোনো ধরনের সমাধান ছাড়াই এই যুদ্ধ আরও ছয় মাস চলতে থাকার আশঙ্কা রয়েছে’, যা মূলত একটি অনির্দিষ্টকালের বা চিরন্তন যুদ্ধের ইঙ্গিত দেয়।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, আমেরিকার এই দীর্ঘস্থায়ী সামরিক স্থবিরতার কারণে ওয়াশিংটনের অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশগুলো এখন মার্কিন সামরিক সক্ষমতা এবং দেশ রক্ষার সামর্থ্যের মধ্যে এক ধরনের দুর্বলতা দেখতে পাচ্ছে।

Manual2 Ad Code

হরমুজ প্রণালীতে সৃষ্ট অচলাবস্থা এবং মার্কিন প্রেসিডেন্টের বারবার বিজয়ের দাবি খণ্ডন হওয়ার বিষয় তুলে ধরে পানেটা জানান, ট্রাম্প তার গ্রহণযোগ্যতা হারিয়েছেন। ফলে তিনি এখন যে হুমকিই দেন না কেন, তা পুরোপুরি উপেক্ষিত হচ্ছে।

সূত্র: আল জাজিরা

 

Manual5 Ad Code