আজ সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসার প্যারেন্টস মিটিং অনুষ্ঠিত

editor
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ণ
কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসার প্যারেন্টস মিটিং অনুষ্ঠিত

Sharing is caring!


Manual7 Ad Code
মোজাম্মেল আলী,কার্ডিফ,ইউকে:
বৃটেনে বেড়ে উঠা আমাদের নব-প্রজন্মের সন্তানদের ইসলামের সঠিক আকিদার  ভিত্তিতে পবিত্র কুরআনের সঠিক জ্ঞান ও ইসলামিক শিক্ষার প্রসারের লক্ষ্যে বৃটেনের ওয়েলস এর রাজধানী কার্ডিফ শহরের বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে আনজুমানে আল- ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের সার্বিক ব্যাবস্থাপনায় “দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসা কার্ডিফ” নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই ধারাবাহিকতায় কার্ডিফ লোকাল কমিউনিটির প্যারেন্টস মিটিং ২৭ এপ্রিল ২০২৫ রবিবার বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে এতে মাদ্রাসার কারিকুলাম ও আনুষঙ্গিক বিষয় নিয়ে ব্রিফ করেন সহকারী শিক্ষক মাওলানা ক্বারী মিনহাজ উদ্দিন।
Manual4 Ad Code

মাদ্রাসার অগ্রগতি ও সমৃদ্ধি নিয়ে পরামর্শ মূলক বক্তব্য রাখেন- শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী ফয়জুর রহমান,বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হান্নান ও সেক্রেটারি আসকর আলী,কার্ডিফ কাউন্টি কাউন্সিলর দিলোয়ার আলী, ইউকে বিডি টিভির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মকিস মনসুর, আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের সেক্রেটারি আনসার মিয়া,ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আনোয়ার, কিবরিয়া শাহ,শেখ আতিকুজ্জামান, নওশাদ চৌধুরী,কার্ডিফ বাংলা অনলাইন সম্পাদক ক্বারী মোহাম্মদ মোজাম্মেল আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন – সৈয়দ তাহের, বিলাল খান, সিলেট ভিউ সম্পাদক মাহবুবুর রহমান, ক্বারী আব্দুল হালিম, সৈয়দ কুতুব আলী,নাঈম উদ্দিন, মাহমুদ আলী সহ প্রমুখ।

Manual8 Ad Code

৬-১২ বৎসরের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন এখন চলছে এবং ১৫ আগস্ট পর্যন্ত চলবে। মাদ্রাসার উদ্বোধনী ক্লাস ৬ই সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
মাদ্রাসার ঠিকানা:32 splott Road, Cardiff, CF24 2DA, UK
এছাড়াও এই নম্বরে +44 7825 443506 অথবা ইমেইল DarusSunnahCardiff@gmail.com ঠিকানায় নক করতে পারবেন।
এদিকে মাদ্রাসা উন্নয়নে কমিউনিটির সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

Manual1 Ad Code
Manual7 Ad Code