মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ ব্যবস্থা গ্রহণ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ ব্যবস্থা গ্রহণ
editor
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ণ
Manual7 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual3 Ad Code
ঢাকা, ৩০ নভেম্বর, ২০২৫ (রবিবার) : মহান বিজয় দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধ ও আশেপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণ আরোপের নির্দেশনা দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
এ নির্দেশনায় জানানো হয়, ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রয়োজনে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর ও ১৬ ডিসেম্বর রাত ৩টা থেকে সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
Manual4 Ad Code
এছাড়াও সকাল ৮টা ৩০ মিনিটের পূর্ব পর্যন্ত পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।বাসস