পহেলা বৈশাখ উপলক্ষে ছায়ানটের বর্ষবরণ শুরু সোয়া ৬টায়
পহেলা বৈশাখ উপলক্ষে ছায়ানটের বর্ষবরণ শুরু সোয়া ৬টায়
editor
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
অনলাইন ডেস্ক
পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর রমনার বটমূলে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে সকাল ৬টা ১৫ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে অনুষ্ঠানের প্রস্তুতির অংশ হিসেবে রমনার বটমূলে মহড়ার আয়োজন করে ছায়ানটের শিল্পীরা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন সংস্কৃতি কর্মীরা।
Manual4 Ad Code
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডেপুটি কমিশনার মো. মাসুদ আলম জানান, নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে সব ধরনের অনুষ্ঠান শেষ করতে হবে। পাশাপাশি গুজব প্রতিরোধে সাইবার নজরদারি এবং মাঠে সাদা পোশাকে পুলিশ টহল দেবে।
Manual5 Ad Code
অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। রমনা এলাকায় বৈশাখী শোভাযাত্রা ও মূল অনুষ্ঠানের জন্য ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ড্রোন ও ওয়াচ টাওয়ারসহ একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।