আজ শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান

editor
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ণ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান

Manual3 Ad Code

অনলাইন ডেস

Manual1 Ad Code

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী ১ মে ঢাকায় বৃহৎ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Manual4 Ad Code

এদিকে মে দিবসের কর্মসূচি ঘিরে শুক্রবার বিকালে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন শ্রমিক দল নেতারা। পরে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়, আগামী ১ মে ঢাকার শ্রমিক দলের সমাবেশটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে বলে সংগঠনটি আশা প্রকাশ করেছে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ জামান মামুন মোল্লা, প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শ্রমিক দল নেতা কাজী আবুল খায়ের খাজা, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া, সদস্যসচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম রাজা প্রমুখ।

Manual4 Ad Code

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষিবিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, ঢাকা নগরে যত শ্রমিক আছেন তাদের মধ্য থেকে একভাগকেও আমরা সংগঠিত করতে পারিনি। আমরা যদি দুই ভাগ লোককে সংগঠিত করতে পারি, তাহলে শ্রমিক সমাবেশ সফল হবে।

এসময় তিনি জানান, আগামী ১ মে বিকাল আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবসের সমাবেশ অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, মে দিবস শ্রমজীবী মানুষকে উদ্দীপ্ত করে।

Manual6 Ad Code

অধিকারহারা মানুষ মহান মে দিবসে নতুন করে ভাবতে শিখেন। তিনি আরো বলেন, আমরা আশা করছি জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে।