আজ মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস, হাওড় এলাকায় সতর্কতা জারি

editor
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস, হাওড় এলাকায় সতর্কতা জারি

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা ভারী বৃষ্টির পূর্বাভাসে সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাওড় এলাকায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সংস্থাটির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর ২৩-৩০ এপ্রিল পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী, হাওড় অববাহিকা ও উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে ২৪-২৬ এপ্রিল হালকা থেকে মাঝারি, ২৭ এপ্রিল মাঝারি থেকে ভারী এবং ২৮-৩০ এপ্রিল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Manual7 Ad Code

পানি উন্নয়ন বোর্ড জানায়, এ বৃষ্টিপাতের ফলে সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংসসহ হাওড় অববাহিকার প্রধান নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং ২৮ এপ্রিল থেকে কোথাও কোথাও বিপৎসীমা অতিক্রম করতে পারে।

Manual4 Ad Code

বর্তমানে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৭৬ মিটার (৫ দশমিক ৭৭ ফুট) নিচে রয়েছে। তবে পূর্বাভাস অনুযায়ী ২৮ এপ্রিল থেকে জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে।

এ অবস্থায় হাওড় এলাকার বোরো ফসল ক্ষতির আশঙ্কা থাকায়, যেসব জমির ধান প্রায় ৮০ শতাংশ পেকে গেছে, সেসব দ্রুত কেটে নেওয়ার জন্য কৃষকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code