আজ শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার যাচ্ছেন বুধবার, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন

editor
প্রকাশিত জুন ১৬, ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার যাচ্ছেন বুধবার, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বুধবার (১৭ জুন) মৌলভীবাজার জেলা সফর করবেন। সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন।

Manual7 Ad Code

জানা যায়, প্রধানমন্ত্রী বুধবার সকালে ঢাকা থেকে উড়োজাহাজে সিলেট পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে বেলা ১টায় তিনি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠান শেষে তিনি মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। পরে বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজারের দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন।

Manual8 Ad Code

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

Manual2 Ad Code

সমাবেশেস্থল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কার করে মঞ্চ তৈরির কাজ চলছে। প্রশাসনের পাশাপাশি জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের আগম উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

Manual2 Ad Code

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, প্রধানমন্ত্রীর মৌলভীবাজার আগমন উপলক্ষে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তৃণমূল নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন।