ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত
ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত
editor
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ণ
Manual7 Ad Code
অনলাইন ডেস্ক
ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বিপরীতে বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর আদায়ে হাইকোর্টের আদেশের ‘দ্রুত আদায়ের’ অংশটুকু স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোববার (১৮ অক্টোবর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
Manual7 Ad Code
এর আগে গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল করে প্রতিষ্ঠানটি।
Manual5 Ad Code
তাদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের আদেশের ‘দ্রুত আদায়ের’ অংশটুকু স্থগিত করেন আপিল বিভাগ।
Manual1 Ad Code
বিষয়টি নিশ্চিত করেছেন গ্রামীণ কল্যাণের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।
Manual5 Ad Code
এর আগে গত ১২ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বিপরীতে বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর আদায়ে দ্রুত পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। করদাবির বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির করা পৃথক দুটি রিট খারিজের পূর্ণাঙ্গ রায়ে এ নির্দেশ দেওয়া হয়।
সেদিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পৃথক রায় দুটি প্রকাশিত হয়। এর আগে গত ১০ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট দুটি খারিজ করেন।সুএঃ যুগান্তর