আজ রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম কমার্স কলেজের পরিত্যক্ত ভবনে মিলল থানা লুটের অস্ত্র

editor
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৬, ০৫:৪২ অপরাহ্ণ
চট্টগ্রাম কমার্স কলেজের পরিত্যক্ত ভবনে মিলল থানা লুটের অস্ত্র

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের পাশের একটি পরিত্যক্ত শিক্ষাভবন থেকে থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া একটি পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) ভবনটির দ্বিতীয় তলায় একটি কালো শপিং ব্যাগের ভেতর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশের একটি পরিত্যক্ত শিক্ষাভবনের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। এ সময় ভবনটিতে তল্লাশি করে একটি কালো রঙের শপিং ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি খুলে ম্যাগাজিনসহ একটি ‘টরাস’ পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সল বলেন, উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানার অস্ত্রাগার থেকে লুট হয়েছিল। তবে অস্ত্রটি কীভাবে ওই পরিত্যক্ত ভবনে এল, কারা সেখানে রেখেছে এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন।

 

Manual1 Ad Code