আজ , ,

এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল, পুনঃপরীক্ষার সিদ্ধান্ত বুধবার

editor
প্রকাশিত November 2, 2026, 10:19 PM
এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল, পুনঃপরীক্ষার সিদ্ধান্ত বুধবার

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়ার বিষয়ে আগামী ৪ নভেম্বরের মধ্যে সিদ্ধান্ত হতে পারে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে মঙ্গলবার একটি বোর্ড সভা হবে। সভায় সিদ্ধান্ত হলে বুধবার এ বিষয়ে নোটিশ জারি করা হবে।

পুনঃপরীক্ষা নেওয়া ও ফল প্রকাশ আগামী ২ ডিসেম্বর থেকে শুরু করে ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এর আগে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

Manual5 Ad Code

সচিবালয়ে গত শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, মোট অকৃতকার্য ৫ লাখ ৯৪ হাজার ১১৩ শিক্ষার্থীর মধ্যে এক ও দুই বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা এক মাসের মধ্যে নেওয়া হবে।

Manual8 Ad Code

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন। দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। অর্থাৎ এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর মোট সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।

এদিকে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়েছে ১ নভেম্বর। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ আবেদন করা যাবে।

এখন পর্যন্ত কতজন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন, সে তথ্য দিতে পারেননি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তবে কয়েক দিনের মধ্যে একীভূত তথ্য হালনাগাদ করে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য নির্ধারিত ওয়েবসাইটে https://rescrutiny.eduboardresults.gov.bd গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করে বোর্ড নির্বাচন করতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএস পাঠানো হবে।

মোবাইল নম্বর দেওয়ার পর শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফল পুনঃনিরীক্ষণের জন্য বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

প্রতি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে। দুই পত্রের বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। বিকাশ, নগদ, রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপ নির্ধারিত পোর্টালের ‘হেল্প’ অপশনে দেওয়া হয়েছে।

ফি পরিশোধের পর আবেদনের পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার আবেদন জমা দেওয়ার পর আরও কোনো বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে আবেদন করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

Manual6 Ad Code

ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয় প্রত্যাহার করে নতুন করে বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি পরিশোধের পর আবেদন করা বিষয় বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।

Manual1 Ad Code