শ্রীমঙ্গলে রশনি অটোরাইসমিলে বয়লার বিস্ফোরনে নিহত ১, আহত ৩
শ্রীমঙ্গলে রশনি অটোরাইসমিলে বয়লার বিস্ফোরনে নিহত ১, আহত ৩
editor
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ণ
Manual3 Ad Code
জাফর ইকবাল:
মৌলভীবাজার শ্রীমঙ্গলের গ্রান্ড সুলতাল ফাইভস্টার হোটেলের মালিকানাধীন রশনি অটো রাইস মিল ফ্যাক্টরীর বয়লারের কাজ করায় সময় বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।
Manual7 Ad Code
শনিবার (১৭ জানুযারী) রাতে শ্রীমঙ্গলের ভুনবীরের কাজিরবাজার এলাকায় ঘটনাটি ঘটে।
Manual1 Ad Code
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক(এসআই) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,শ্রীমঙ্গলের ভুনবীরের কাজিরবাজার এলাকায় বয়লার বিস্ফোরণে ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আছাদুল ইসলাম(৩৯) কে মৃত ঘোষণা করেন। তার বাড়ি গাইবান্ধা জেলায়। মৃত দেহটি বর্তমানে ২৫০ শয্যা মৌলভীবাজার জেনারেল হাসপাতালে রয়েছে।
এঘটনায় আহত রাব্বানী (২৫) তামিম (২৩) ও আব্দুল হাকিম(৩৫) গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতাল প্রেরন করেন।
Manual1 Ad Code
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা প্রদান শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাদের সকলের বাড়ি বগুড়া, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায়।