আজ রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গড়াই নদীতে নিখোঁজ ২ শিশুর মধ্যে ১ জনের মরদেহ উদ্ধার

editor
প্রকাশিত মার্চ ৮, ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ণ
গড়াই নদীতে নিখোঁজ ২ শিশুর মধ্যে ১ জনের মরদেহ উদ্ধার

Manual1 Ad Code

শরিফুল হক পপি, কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ ২ শিশুর মধ্যে ১ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।  রবিবার (৮ মার্চ) সকাল ৯টায় উপজেলার ওসমানপুর খেয়াঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে।
নিহত শিশুর নাম তাইবা (৭) একই এলাকার ফারুকের মেয়ে। এঘটনায় এখনো নদীতে নিখোঁজ রয়েছে সুরাইয়া (৮) নামে আরেক শিশু। নিহত তাইবা ও নিখোঁজ সুরাইয়া তারা দুজনই ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে ওসমানপুর খেয়াঘাট এলাকায় চার শিশু নদীতে গোসলে নেমে সাঁতার কেটে মাঝনদীতে জেগে ওঠা চরের দিকে যাওয়ার সময় স্রোতে পড়ে যায়।

Manual7 Ad Code

এ সময় খেয়াঘাটে থাকা নৌকার মাঝিরা সামিয়া ও সুমাইয়া নামে দুই শিশুকে জীবিত উদ্ধার করলেও তাইবা ও সুরাইয়া পানিতে ডুবে নিখোঁজ হয়। রবিবার সকাল ৯টায় নিহত তাইবার মরদেহ উদ্ধার করা হলেও এখনো নদীতে নিখোঁজ রয়েছে একই এলাকার সোহেলের মেয়ে সুরাইয়া।

Manual3 Ad Code

এদিকে নিখোঁজ শিশুর সন্ধানে নদীর তীরে ভিড় করছেন স্বজন ও এলাকাবাসী। কান্নায় ভেঙে পড়ছেন নিহতের স্বজন ও নিখোঁজের পরিবারের সদস্যরা।

Manual8 Ad Code

খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট কর্মকর্তা রওশন আলী জানান, নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য শিশুকে উদ্ধারে ডুবুরি দল ও স্থানীয় জেলেরা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে।

Manual8 Ad Code