আজ রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট নিহত

editor
প্রকাশিত মার্চ ১২, ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট নিহত

Manual4 Ad Code

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

Manual7 Ad Code

মৌলভীবাজারে ভাতিজাকে শাসন করে চড় মারার অপরাধে বড় ভাই হানিফ মিয়ার (৩৫) ছুরিকাঘাতে তামিম আহমদ (১৬) নামে কিশোর বয়সী ছোট ভাই নিহত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যার কিছুক্ষণ আগে মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল সড়কের সার্কিট হাউস এলাকায় নারকীয় এ ঘটনাটি ঘটে।

Manual8 Ad Code

নিহত কিশোর তামিম আহমদ (১৬) ওই এলাকার ডাব বিক্রেতা শাহেদ আলীর ৮ ছেলে-মেয়ের মধ্যে সবার ছোট। এ ঘটনায় পুরো পরিবার জুড়ে শোকের ছায়া নেমে আসে।

নিহত কিশোর তামিম এর পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার মিথ্যা কথা বলায় অভিযুক্ত হানিফ মিয়ার ছেলেকে চাচা তামিম শাসন করার এক পর্যায়ে চড় মারে। পরবর্তীতে চড় মারার বিষয়টি হানিফ মিয়াকে তাঁর ছেলে জানালে হানিফ মিয়া ক্ষিপ্ত হয়ে তামিমকে ডেকে নিয়ে সাটের কলার চেপে গলার মধ্যে ছু*ড়ি দিয়ে আঘাত করে। এর পর প্রচুর র*ক্তক্ষরণে মৃ*ত্যু হয় ছোট ভাই তামিম এর।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায়। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকে হানিফ পলাতক আছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Manual5 Ad Code

নিহত তামিম এর বড় বোন তানিয়া বেগম জানান, তামিম ও হানিফ এর মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো, ৬ মাস পূর্বে আমার আরেক ভাইয়ের হাত কেটে ফেলে হানিফ । ওই ঘটনায় সে দীর্ঘদিন কারাগারে ছিলো।

তিনি জানান, আজ যখন ঘটনা ঘটে তখন আমি স্বামীর বাড়িতে ছিলাম, খবর পেয়ে ছুটে যাই। আমার ভাই খুব ভাল ছিলো, বাবার সাথে ডাব বিক্রির কাজে সাহায্য করত। সে আমাদের ভাই-বোনদের মধ্যে সবার ছোট।

এ দিকে ঘটনার পর নিহত কিশোর তামিম এর ম*রদেহ ম*য়না তদ*ন্তের জন্য প্রতিবেশী ও পরিবারের সদস্যরা মিলে নিয়ে আসেন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। সেখানে ম*রদেহ’র পাশে বাবা শাহেদ আলী ও মা শাহানা বেগমকে অঝোরে কান্না করতে দেখা যায়।

 

Manual3 Ad Code