আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জে ব্যবসায়ী ইকবাল আহমদের মুত্যুর রহস্য উম্মোচনের দাবীতে ভেড়াছড়া এলাকাবাসীর মানববন্ধন

editor
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ণ
কমলগঞ্জে ব্যবসায়ী ইকবাল আহমদের মুত্যুর রহস্য উম্মোচনের দাবীতে ভেড়াছড়া এলাকাবাসীর মানববন্ধন

Manual5 Ad Code
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী ইকবাল আহমদের মুত্যুর রহস্য সুষ্টু তদন্তের মাধ্যমে উম্মোচন ও বিচারের দাবীতে ভেড়াছড়া গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় উপজেলার ভেড়াছড়া হাফিজিয়া মাদ্রাসার সম্মুখে মানববন্ধন শেষে ভেড়াছড়াসহ বিভিন্ন এলাকার শত শত নারী পুরুষের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরব্বি আব্দুল বারিকের সভাপতিত্বে ও মুফতি আব্দুল মোহিতের সঞ্চালনায় মানববন্ধনে নিহত ইকবাল আহমদের শশুড় জুনাব আলী, মোঃ রুমন আহমদ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, মোশাহিদ আলী, আব্দুস সোবহান, নজরুল ইসলাম, কবির উদ্দিন, শফিকুল ইসলাম সুফি, সৈয়দ তারেক আহমদ, আয়েশা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তরা সুষ্টু তদন্তের মাধ্যমে ইকবাল আহমদের মুত্যুর রহস্য উদঘাটন ও বিচারের দাবী জানান এবং চৈত্রঘাট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচীতে মেয়েকে (জুনাব আলীর মেয়ে ও ইকবাল আহমদ এর স্ত্রী) দায়ী করে কয়েকজন বক্তার বক্তব্যেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল শনিবার বিকেলে ইকবাল আহমদ তার শশুর বাড়ি ভেড়াছড়া থেকে নিজ বাড়ি চৈত্রঘাট যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হন। পরদিন ২৭ এপ্রিল বড়গাছ এলাকায় রেললাইনের পাশে তার হাত পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। পুলিশসহ বিভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত করছে।