আজ মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতজাগা পাখি

editor
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ
রাতজাগা পাখি

Manual7 Ad Code

মোস্তফা মোহাম্মদ,

Manual3 Ad Code

ঘুমন্ত আমাকে জাগাও,
যেমনটি জাগিয়েছিলে যুদ্ধের সময়,
স্ফটিক হৃদ-পেয়ালার সবটুকু ঢেলে নাও;

রাতজাগা সাকি,
চাঁদেরও কলঙ্ক আছে তুমি মানো কী?
চুম্বনের অমরতার কথা জানো?
মুঠিভরা আর যতোকিছু চাও,
প্রার্থনা আমার একটা নিষিদ্ধ রাত্রি দাও!

বুকের আগুনে সেঁকা মুখশ্রী,
চারদিক শুধুই মাংসের গন্ধময়,
অন্ধকারের চেয়ে আজ আর কিছু নয়,
নিমজ্জন তারপর ঘুমিয়ে যাই রাত্রির বাসর;

Manual1 Ad Code

ঘুম ভেঙে জেগে দেখি তুমি নাই,
কে ছিলো আমার পাশে সারারাত,
যুদ্ধযুদ্ধ খেলা–
আমার করতাপে ভরা সোনার পালঙ্ক না ছাই!?

Manual2 Ad Code

উড়ে যাও রাতজাগা পাখি,
পৃথিবীতে ভালোবাসা ছাড়া কিছুই আসল নয়,
তুমি-আমি বেঁচে আছি মহত্তম সত্য,
তার চেয়ে বেশিবেশি কিছু আমার জানা নাই।

Manual1 Ad Code