আজ মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ

editor
প্রকাশিত মার্চ ৮, ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ণ
বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ

Manual5 Ad Code

শরিফুল হক পপি, কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর ব্যক্তিগত অফিস লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় শুকুর আলী নামে এক চায়ের দোকানি গুলিবিদ্ধ হয়েছে।

Manual5 Ad Code

শনিবার (৭মার্চ) রাত ৮টা ৫০ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ রেলগেট সংলগ্ন ওই অফিস লক্ষ্য করে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানান, শনিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে ৪-৫ জন দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর অফিসের দিকে আসে। এ সময় তারা উপজেলা যুবদল নেতা ও বালু ব্যবসায়ী উজ্জ্বলকে খুঁজতে থাকে। পরে ডাবলুর অফিস লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে অফিসের পার্শ্ববর্তী স্থানীয় চায়ের দোকানদার শুকুর আলী গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ভেড়ামারার ব্যবসায়ী আবুল হোসেন বলেন, ‘আজ (শনিবার) সারাদিনই বালুঘাটের পরিস্থিতি নিয়ে ভেড়ামারার অবস্থা উত্তপ্ত ছিল। সকালে উপজেলার বাহাদুরপুরে বিএনপির দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। দুপুরের পর বাহিরচর ইউনিয়নের টিকটিকিপাড়ার বালুঘাটে বিএনপির একটি পক্ষ অন্য পক্ষের অফিস ভাঙচুর করে। এ সময় একটি পেলুটারসহ বেশ কয়টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।’

গুলিবিদ্ধ চা দোকানি শুকুর আলী বলেন, ‘হঠাৎ করে ছোট একটি গুলি এসে আমার গলায় লাগে। প্রাথমিক চিকিৎসা শেষে আমি এখন সুস্থ আছি।’

Manual5 Ad Code

বিএনপি নেতা ডাবলু বলেন, ‘আমার অফিসে দুর্বৃত্তরা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ সময় চা দোকানি শুকুর আলী গুলিবিদ্ধ হয়েছেন।’

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, পুলিশ দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করেছে।

Manual8 Ad Code