আজ , ,

পুলিশের অভিযানে ২ লক্ষ ১৬ হাজার টাকার ভারতীয় শ্যাম্পু জব্দসহ গ্রেফতার-১

editor
প্রকাশিত November 8, 2026, 01:57 AM
পুলিশের অভিযানে ২ লক্ষ ১৬ হাজার টাকার ভারতীয় শ্যাম্পু জব্দসহ গ্রেফতার-১

Manual6 Ad Code
রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ২ লক্ষ ১৬ হাজার টাকা মূল্যের ২৮৮ পিস অবৈধ ভারতীয় শ্যাম্পুসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual8 Ad Code

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানাধীন ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের তপশীপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে আব্দুল মতিন রিপন (৩৮) নামে একজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে তার বসতবাড়ির লাকড়ি রাখার কক্ষ থেকে ১২টি কার্টনে সংরক্ষিত ২৫০ মিলিলিটার বোতলজাত ২৮৮ পিস ভারতীয় ‘WishCare Multi-Peptide Anti Hairfall Shampoo’ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ১৬ হাজার টাকা।

Manual2 Ad Code

উদ্ধারকৃত পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাচালানের মাধ্যমে পণ্য আনার তথ্য পাওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Manual6 Ad Code

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি ও সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Manual6 Ad Code