বাংলাদেশের নির্বাচন সামনে রেখে যে সতর্ক বার্তা দিলো যুক্তরাজ্য
বাংলাদেশের নির্বাচন সামনে রেখে যে সতর্ক বার্তা দিলো যুক্তরাজ্য
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual4 Ad Code
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) থেকে হালনাগাদ নির্দেশনায় এ সতর্কতা জারি করা হয়।
যুক্তরাজ্যের সতর্ক বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনকালীন রাজনৈতিক সহিংসতা ও চরমপন্থি হামলার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্র লক্ষ্য করে হামলা হতে পারে। এসব সহিংসতা নির্বিচারেও হতে পারে।
এতে আরও বলা হয়, আপনার আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন। বড় সমাবেশ এবং পুলিশ বা নিরাপত্তা বাহিনীর উপস্থিতিসহ অন্যান্য স্থান থেকে দূরে থাকুন। স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলুন। সাবধানে চলাচলের পরিকল্পনা করুন এবং কোনো বিঘ্নের সম্মুখীন হলে বিকল্প পরিকল্পনা নিশ্চিত করুন।