দীর্ঘ ১৮ মাস পর ইউনূস সেন্টারে অধ্যাপক মুহাম্মদ ইউনূস
দীর্ঘ ১৮ মাস পর ইউনূস সেন্টারে অধ্যাপক মুহাম্মদ ইউনূস
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৫:৪২ অপরাহ্ণ
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে ১৮ মাস পর নিজের পুরোনো কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ইউনূস সেন্টারের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
Manual4 Ad Code
এতে বলা হয়েছে, রোববার (২২ ফেব্রুয়ারী) সকালে রাজধানীর মিরপুরে টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছান। পরে গ্রামীন সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তিনি।
Manual5 Ad Code
এই বৈঠকে ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।
Manual7 Ad Code
ইউনূস সেন্টারের এই পোস্টে আরো বলা হয়েছে, ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া মি. ইউনূসের এ মাসের শেষের দিকে গুলশানের নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে দায়িত্ব শেষ হয় মি. ইউনূসের।
Manual4 Ad Code
চব্বিশের গণঅভ্যুত্থানের সময় পাঁচই অগাস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার তিনদিন পরে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।