আজ বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিপরিষদে প্রস্তাব

editor
প্রকাশিত মার্চ ৩, ২০২৬, ০৬:৩১ অপরাহ্ণ
বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিপরিষদে প্রস্তাব

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিপরিষদে প্রস্তাব
মন্ত্রিপরিষদ বিভাগে পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে ঈদুল ফিতরের ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

Manual5 Ad Code

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই হিসেবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা আছে।

Manual7 Ad Code

এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা আছে। মূলত ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর চিন্তা-ভাবনা করছে সরকার।