আজ বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নাসীরুদ্দীনের বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি, কক্সবাজারে এনসিপির সভা পণ্ড

editor
প্রকাশিত জুলাই ১৯, ২০২৫, ০২:৫২ অপরাহ্ণ
নাসীরুদ্দীনের বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি, কক্সবাজারে এনসিপির সভা পণ্ড

নাসীরুদ্দীনের বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি, কক্সবাজারে এনসিপির সভা পণ্ড

Sharing is caring!


Manual7 Ad Code
নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের জেরে উত্তাল হয়ে উঠেছে কক্সবাজার।
বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভের মুখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজারের ঈদগাঁও ও চকরিয়ায় পূর্বঘোষিত সমাবেশ করতে না পেরে গাড়িবহর নিয়ে বান্দরবান চলে যায়।
শনিবার (১৯ জুলাই) শহীদ দৌলত ময়দানে এনসিপির ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আগে নারায়ণগঞ্জে ছিল গডফাদার শামীম ওসমান, এখন কক্সবাজারে শুনছি নব্য গডফাদার শিলং থেকে এসেছেন।”
এই বক্তব্য গণমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কক্সবাজারজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। ঈদগাঁও ও চকরিয়ায় এনসিপির সমাবেশ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চকরিয়ায় সমাবেশস্থলে ডিভাইডার ভাঙচুর হয়, যা পরে পুলিশ ও সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণে আনে।
বিকেল ৫টায় এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সুজা উদ্দিন জানান, তারা চকরিয়া পার হয়ে বান্দরবান পৌঁছেছেন, তবে কিছু নেতা-কর্মী আটকা পড়েছেন।
এদিকে কক্সবাজার জেলা ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল করে। তারা এনসিপির ব্যানার-ফেস্টুন ছিঁড়ে আগুন দেয় ও সালাহউদ্দিন আহমদের নামে কটূক্তির প্রতিবাদ জানায়।
জেলা ছাত্রদল নেতা ফাহিমুর রহমান বলেন, “সালাহউদ্দিন আহমদ সারা বাংলাদেশের অহংকার। তাঁর নামে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে নাসীরুদ্দীন প্রমাণ করেছেন, তিনি সামাজিক শিক্ষাবঞ্চিত।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ চকরিয়া-পেকুয়া আসনে তিনবার সংসদ সদস্য ছিলেন। ২০১৫ সালে নিখোঁজ হয়ে ভারতের শিলংয়ে ধরা পড়েন তিনি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চলতি বছর ১১ আগস্ট দেশে ফেরেন তিনি।
Manual1 Ad Code
Manual8 Ad Code