আজ মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার নির্বাচিত হবে : ফখরুল

editor
প্রকাশিত জুলাই ২০, ২০২৫, ০২:০৮ অপরাহ্ণ
ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার নির্বাচিত হবে : ফখরুল

ফখরুল


Manual5 Ad Code
নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুত হয়েছে ২৬ ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের সরকার নির্বাচিত করতে পারবো।
রোববার (২০ জুলাই) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, যে সরকার এই শহীদদের (জুলাইয়ে নিহত) মূল্যায়ন করবেন, তাদের মর্যাদা দেবেন। একই সঙ্গে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সব রকম ব্যবস্থা করবে।
গণতন্ত্রে ভিন্নমত থাকলে সবাইকে নিয়েই বিএনপি ‘রেইনবো নেশন’ গঠন করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ঘোষণা দিয়েই জীবন উৎসর্গ করেছিলেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সেজন্য বিএনপির লক্ষ্য হচ্ছে সত্যিকার অর্থে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই।
আমরা নতুন বাংলাদেশ চাই। আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, হত্যা ও নির্যাতন থাকবে চাই না।
এছাড়া জুলাই– অগাস্টে গণ অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারকে দলের পক্ষ থেকে সহায়তা করতে ফান্ড গঠন করার কথাও জানিয়েছেন মির্জা ফখরুল।