আজ , ,

কেন্দ্রীয় কমিটি ব্যতিত সারাদেশের সব কমিটি স্থগিত করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

editor
প্রকাশিত July 27, 2025, 02:21 PM
কেন্দ্রীয় কমিটি ব্যতিত সারাদেশের সব কমিটি স্থগিত করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Oplus_16908288

Manual2 Ad Code
সদরুল আইনঃ
কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
 সাবেক সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ এ ঘোষণা দেন।
সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠার পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিতের ঘোষণা এলো।