আজ , ,

ভারতের পত্রিকা ‘এই সময়’ আমার সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করেছে: মির্জা ফখরুল

editor
প্রকাশিত September 23, 2025, 12:05 PM
ভারতের পত্রিকা ‘এই সময়’ আমার সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করেছে: মির্জা ফখরুল

Oplus_16908288


Manual7 Ad Code
রাজনৈতিক প্রতিবেদকঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
ভারতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে।
বিএনপি মহাসচিবের বরাত দিয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মিডিয়া সেল এ তথ্য জানায়।
মিডিয়া সেল জানায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এই ধরনের কোনো বক্তব্য দেননি।
 সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও, এটি ভুল ও বিভ্রান্তিকর।
তিনি এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন।
 পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিভ্রান্তিকর এই সংবাদ প্রকাশ না করার জন্য।