আজ বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের নিরাপত্তা টিমে ৩ সাবেক সেনা কর্মকর্তা নিয়োগ

editor
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
তারেক রহমানের নিরাপত্তা টিমে ৩ সাবেক সেনা কর্মকর্তা নিয়োগ

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual5 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমে তিন ক্যাটাগরিতে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। তার নিরাপত্তা, প্রটোকল ও সমন্বয়ের জন্য তিনজন সাবেক সেনা কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমের নিরাপত্তা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ এবং প্রটোকল পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর (অব.) মইনুল হোসেন। এছাড়া টিমের সমন্বয় পরিচালক হয়েছেন ক্যাপ্টেন (অব.) মো. গণী উল আজম।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Manual8 Ad Code

এতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমে নিরাপত্তা পরিচালক (নিরাপত্তা) মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ, প্রটোকল পরিচালক মেজর (অব.) মইনুল হোসেন এবং সমমন্বয় পরিচালক ক্যাপ্টেন (অব.) মো. গণী উল আজমকে নিযুক্ত করা হয়েছে।

Manual4 Ad Code