তিনি বলেন, ইসিকে মব দমন করতে হবে। মব দমন না কররে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই।
Manual5 Ad Code
শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিলের শুনানিতে অংশ নেন তিনি। এরপর বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ইসিকে মব দমন করতে হবে। মব দমন না করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইসির দাঁত আছে। শুধু দাঁত থাকলে হবে না। দাঁতসহ কামড় দিতে হবে।
জাপা মহাসচিব বলেন, নির্বাচন কমিশনকে পুরো দেশ নিয়ন্ত্রণ করতে হবে। এখন যে সরকার আছে সে সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। মবের কারণে আমাদের অনেক প্রার্থী ছোটখাটো ত্রুটি দূর করতে পারেনি। রিটার্নিং কর্মকর্তা ভয়ে আমাদের প্রার্থীদের কাগজপত্র নিতে পারেননি।
Manual3 Ad Code
তিনি বলেন, আমাদের দল থেকে ২৪৪ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এদের মধ্যে ২২৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ৩০ জনের মতো বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। ২৫ জনের বেশি আপিল করেছিলেন। আজ প্রথম দফায় চারজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। একটা পেন্ডিং আছে। আশা করি বাকিগুলোও হবে।