রুমিন ফারহানার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
রুমিন ফারহানার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
editor
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual1 Ad Code
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন টিমের সদস্য লার্স প্রাগমান ও মায়া হুরলিমান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুরে তাঁর নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
Manual7 Ad Code
সাক্ষাৎকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর সার্বিক প্রস্তুতি, নির্বাচনি পরিবেশ, ভোটারদের অংশগ্রহণ, প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিতকরণ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাতটি সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয়পক্ষই গণতান্ত্রিক ধারাবাহিকতা ও নির্বাচনি স্বচ্ছতা রক্ষায় পারস্পরিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন বলে জানিয়েছেন উপস্থিত নেতাকর্মীরা।